মামলা করবে জাবি প্রশাসন, সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

২০ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৯ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনকারীদের দাবির প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।

অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, গতকালের হামলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যারা নেতৃত্বে ছিলেন তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হল খোলার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলবো। এ ছাড়া যেসব শিক্ষার্থী এরই মধ্যে হলে উঠেছেন তাদের কাছে স্ব স্ব হলের হাউজ টিউটররা সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর জন্য অনুরোধ করবেন।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, গেরুয়া ফটকে প্রাচীর নির্মাণের বিষয়ে শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাবছে। আর সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় বহন করার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেটে গতকালের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগ: জাবি
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬