দ্রুত ক্যাম্পাস খুলে দেয়ার দাবি রাবি শিক্ষার্থীদের

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৯ PM
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং করোনা সময়ে ক্যাম্পাসগুলোর বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দেয়ার দাবিও জানান তারা।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে শুরু হয়ে বুদ্ধিজীবি চত্ত্বর প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশে বক্তারা বলেন, গত কয়েকদিনে বরিশাল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেটি দেখে আমরা রীতিমত আতঙ্কিত। এমন ঘটনার যদি পুনরাবৃত্তি চলতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রুখে দাঁড়াতে করতে বাধ্য হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও অনেক শিক্ষার্থী এখন ক্যাম্পাসের আশেপাশের মেস গুলোতে অবস্থান করছে। চলমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তাও এখন হুমকির মুখে। আমাদের পরিবার এখন উদ্বেগের মধ্যে আছে।

তারা বলেন, ক্যাম্পাসের বাহিরে অবস্থানের কারনেই আজকে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বর্বরোচিত সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে। আমরা এখন আর ক্যাম্পাসের বাহিরে নিরাপদ না। প্রশাসনের কাছে জোর দাবি তারা যেন অতি দ্রুত ক্যাম্পাস ও হল খুলে দেন।

শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ৭ কলেজের অধ্যক্ষরা
  • ১৯ আগস্ট ২০২৬
ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে যুবক আটক
  • ১৯ আগস্ট ২০২৬
মহিলা লীগ নেত্রীর দখলে থাকা ৮ একর জমি ৮ বছর পর উদ্ধার করলেন…
  • ১৯ আগস্ট ২০২৬
‎জাকসু ও হল সংসদের আবাসনসংক্রান্ত প্রস্তাবনা বাতিলসহ চার দা…
  • ১৯ আগস্ট ২০২৬
অডিটর নিয়োগ দেবে বাংলাদেশ স্কাউটস, আবেদন ৩ সেপ্টেম্বর পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
স্কুল রক্ষায় বারবার আশ্বাস, শেষ পর্যন্ত তিস্তার গর্ভে ‘ভোরে…
  • ১৯ আগস্ট ২০২৬