হামলার সময় ছাত্রদের ডাকাত বলে মাইকে প্রচার, অডিও ভাইরাল

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৮ PM
হামলায় আহত জাবি শিক্ষার্থীরা

হামলায় আহত জাবি শিক্ষার্থীরা © ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার সময় মাইকে তাদের ডাকাত বলে সম্বোধন করা হয় বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তারা বলছেন, হামলার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকায় ডাকাত পড়ার কথা প্রচার করা হয় এবং প্রতিহতে নারী-পুরুষ সবাইকে হামলার উসকানি দেওয়া হয়।

এদিকে হামলার সময় মসজিদ থেকে প্রচার হওয়া উসকানিমূলক ওই ঘোষণার একটি অডিও ক্লিপ প্রকাশ পেয়েছে। অডিও ক্লিপটি মুহূর্তেই ভাইরাল হয়েছে। এক মিনিটের বেশি সময়ের ওই অডিও ক্লিপে শোনা যায়, কেউ একজন মসজিদের মাইকে বলছেন, ‘পার্শ্ববর্তী এলাকার যারা আছেন- আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। গেরুয়া চলে আসুন। নিজের যা আছে তা নিয়ে এগিয়ে আসুন, এলাকায় ডাকাত পড়েছে।’

এরপরই অন্য একজন বলতে থাকেন, ‘আজকে নিজেদের অস্তিত্ব রক্ষায় গেরুয়াসহ আশপাশের সকল মহিলা এবং পুরুষদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনাদের হাতে যা আছে তাই নিয়ে সবাই গেরুয়া আসুন। আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে, আমাদের জীবন রক্ষা করতে হবে। আমাদের জীবন রক্ষার্থে, মা-বোনদের ইজ্জত রক্ষার্থে আপনাদের যার ঘরে যা আছে, মহিলা-পুরুষ সকলে, ছোট-বড় সকলে বেরিয়ে আসুন।’

তিনি আরো বলেন, ‘আমরা গেরুয়াবাসী একত্রিত হয়েছি। আপনাদের সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করতে চাই। আপনাদের যার কাছে যা আছে, আমাদের জীবন রক্ষার্থে, মা-বোনের ইজ্জত রক্ষার্থে এগিয়ে আসুন।’

এরপরই আশপাশের এলাকার মানুষ জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া বাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে জাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়। এ সময় স্থানীয়দের বিরুদ্ধে শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল ও শিক্ষার্থীদের বিরুদ্ধে বেশকিছু দোকান ভাংচুর করার অভিযোগ ওঠে।

এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬