জাবি শিক্ষার্থীদের উপর হামলা, ছাত্রদলের নিন্দা ও আন্দোলনে সংহতি

২০ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৩ PM
শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষার্থীদের আন্দোলন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শনিবার (২০ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকরীদের অতি দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর গতকাল ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকায় সন্ত্রাসী কর্তৃক দফায় দফায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জাবি ছাত্রদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে করে যে আধুনিক শিক্ষা-প্রগতির এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, শিক্ষা সংস্কৃতির ধারক ও বাহকদের উপর এহেন কাপুরুষোচিত হামলা মধ্যযুগীয় বর্বরতাকে নিঃসন্দেহে হার মানিয়েছে। বিষয়টি ভীতিকর এবং গুরুতর। এমন ঘটনা যে কারনেই ঘটে থাকুক না কেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বের বাহিরে নয়।

ক্যাম্পাসের সীমানার বাইরের ঘটনা দাবি করে সাধারণ শিক্ষার্থীদের বিপদে মূহুর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিক সাহায্য করার পরিবর্তে যে প্রতিক্রিয়ায় জানিয়েছেন তা মূলত আগুনে ঘী ঢালার সমান। ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাসের বাইরে যেখানেই হোক না কেন, কোন জাবি শিক্ষার্থী নিরাপত্তা সংকটে পরলে কিংবা অন্য যে কোন জটিলতার সম্মুখীন হলে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহায়তা করা দায়িত্বের বাহিরে নয়।
ক্যাম্পাস পার্শবর্তী এলাকা গুলোতে বাসা কিংবা মেস নিয়ে থাকার অন্যতম কারন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট। এ দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। সেকারণে, ক্যাম্পাস পার্শবর্তী এলাকা গুলোতে অবস্থানকারী শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। হল খুলে দিতে হবে।

অবিলম্বে এই হামলার ঘটনায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং নিরপরাধ শিক্ষার্থীদের ক্ষতিপূরণসহ বর্বর হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত উশৃঙ্খল এলাকাবাসীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬