জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

৬টি হলের তালা ভাঙলো আন্দোলনকারীরা

২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৩ PM
আন্দোলনরত ছাত্রীরা জাহানারা ইমাম হলে প্রবেশ করছেন

আন্দোলনরত ছাত্রীরা জাহানারা ইমাম হলে প্রবেশ করছেন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর আবাসিক হল খোলা দাবিতে আল্টিমেটাম শেষ হয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত দেয়া এ আল্টিমেটামের পর শিক্ষার্থীদের আন্দোলনে এসে কথা বলেন শিক্ষকরা। 

তবে শিক্ষার্থীদের দাবি না মানায় তারা ক্যাম্পাসে ফের বিক্ষোভ শুরু করছেন। এসময় আন্দোলনকারীদের ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে একে একে সব হলের প্রধান ফটকের তালা ভাঙা শুরু করেছেন।

বেলা সাড়ে ১২টার পর আল-বেরুণী হল এবং ফজিলাতুন্নেসা হলের তালা ভাঙে তারা। এরপর একে একে ফজিলাতুন্নেছা হল, নওয়াব ফয়জুন্নেসা হল, শেখ হাসিনা হল, জাহানারা ইমাম এবং সবশেষ প্রীতিলাতা হলের প্রধান ফটকের তালা ভাঙেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য ১৬টি আবাসিক হল রয়েছে। এরমধ্যে ছেলেদের ৮টি এবং বাকি ৮টি মেয়েদের।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬