জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রথমে মেয়েদের হলের তালা ভাঙা হবে— আন্দোলনকারীদের ঘোষণা

২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৮ AM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর আবাসিক হল খোলা দাবিতে উত্তাল ক্যাম্পাস। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে ভিসির বাসভাবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা।

এসময় শিক্ষার্থীরা জানায়, আজ ১২টার মধ্যে হল খোলার আল্টিমেটাম দিয়েছিলাম। এজন্য আমরা ভিসির বাসভাবনের সামনে অবস্থান করছি। 

দুপুর পৌনে ১২টার দিকে আন্দোলনরত এক শিক্ষার্থী মাইকে ঘোষণা করেন, দুপুর ১২টার মধ্যে প্রশাসন জানাবে হল খুলে দিবে কিনা। যদি খুলে দেওয়ার সিদ্ধান্ত না আসে তাহলে আমরা তালা ভেঙে হলে প্রবেশ করবো। সেক্ষেত্রে মেয়েদের হলের তালা আগে ভাঙা হবে। তবে তাদের কর্মসূচিতে পুলিশ বাঁধা দিলে কোন প্লাটা আক্রমণ না করার অনুরোধ জানান ওই শিক্ষার্থী।

এসময় ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি ‘স্লোগানও দিতে দেখা গেছে।

ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬