‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগানে উত্তাল জাবি

২০ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৪ AM

© সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর আবাসিক হল খোলা দাবিতে উত্তাল ক্যাম্পাস। শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ‘এক দফা এক দাবি, আজকেই হল খুলে দিবি’ স্লোগান দিয়ে ভিসির বাসভাবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তারা।

এসময় শিক্ষার্থীরা জানায়, আজ ১২টার মধ্যে হল খোলার আল্টিমেটাম দিয়েছিলাম। এজন্য আমরা ভিসির বাসভাবনের সামনে অবস্থান করছি।

তারা আরও জানান, দুপুর ১২টার মধ্যে প্রশাসন জানাবে হল খুলে দিবে কিনা। যদি খুলে দেওয়ার সিদ্ধান্ত না আসে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাইয়ের রক্ত কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ প্রভৃতি ‘স্লোগানও দিতে দেখা গেছে।

এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬