রাতে জাবি শিক্ষার্থীদের আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত

২০ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৪ AM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার পর গেরুয়া এলাকায় ভাড়া বাসা কিংবা মেসে বসবাসকারী শিক্ষার্থীদের সাভারে আবাসিক হোটেলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় হল খুলে দেয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। তবে এ নিয়ে আগ্রহ দেখায়নি প্রশাসন। পরে রাত ২টায় শিক্ষার্থীদেরকে আবাসিক হোটেলে রাখার কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান।

তিনি বলেন, সংঘর্ষের ঘটনার পর রাতে শিক্ষার্থীদের গেরুয়ার মেসে ফিরে যাওয়ার পরিবেশ নেই। তাই আমি ঢাকা জেলা উত্তর পুলিশ সুপারের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের জন্য সাভারে আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করেছি।

ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গেরুয়া বাজারে শিক্ষার্থীদের পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দেন স্থানীয়রা। এরপর মসজিদে মাইকের মাধ্যমে সবাইকে একত্রিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে আহত হন প্রায় অর্ধশত শিক্ষার্থী।

কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬