জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, গভীর রাতেও থমথমে অবস্থা

২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬ AM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন গেরুয়া এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে গভীর রাতেও ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার পর এই সংঘর্ষ থামলে বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে, রাত ১২টার পর ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সঙ্গে আলোচনা বসছে স্থানীয় সাংসদ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রক্টরিয়াল টিমের নেতৃত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।

এর আগে সন্ধ্যা ৭টার থেকে রাত ১২টা পর্যন্ত চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। রাত ৮টার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। তারা আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। পরে সংঘর্ষ থেমে গেলেও উভয়পক্ষ মারমুখী অবস্থানে থাকায় এলাকায় উত্তপ পরিস্থিতি বিরাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে কর্তব্যরত ডা. মাহফুজুল কবীর বলেন, এখন পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষার্থীকে চিকিৎসা দিয়েছি। আহতদের অধিকাংশই মাথা, হাত ও পায়ে আঘাত পেয়েছেন। পাঁচজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬
ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
  • ১৯ আগস্ট ২০২৬
ম্যানুয়ালি শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন, প্রাধা…
  • ১৯ আগস্ট ২০২৬