মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জাবি শিক্ষার্থীদের ওপর হামলা

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৬ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা গেরুয়া এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে মারামারি ঘটনা ঘটে স্থানীয় এক যুবকের। এ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর্থীদের ওপর হামলা চালিয়েছে গ্রামবাসী। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে অনুষ্ঠিত একটি ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে স্থানীয়দের সঙ্গে জাবি শিক্ষার্থীরা দ্বন্দ্বে জড়ায়। এরই জের ধরে স্থানীয়রা ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া বাজারে শিক্ষার্থীদের মেসে হামলা চালায়। পাশাপাশি তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলা করে।

কয়েক দফার এ হামলায় ৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগ ৪২তম ব্যাচের শিক্ষার্থী রুবেলের মাথা ফেটে গেছে। জাবি মেডিকেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

পরে খবর পেয়ে পুলিশ এসে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ জানায়, হামলার তথ্য জানার পরপরই ঘটনাস্থলে আমরা হাজির হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আশুলিয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত জানাতে পারব। আমরা ফোর্স বৃদ্ধি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঝামেলা হয়। এরপর সেই সূত্রে ধরে স্থানীয়রা জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপরে হামলা চালায়। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছে, এছাড়া কিছু শিক্ষার্থীকে ক্যাম্পাস সংলগ্ন এলাকার মেসগুলোতে আটকে রেখেছেন স্থানীয়রা।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬