ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক এ বি এম মাহমুদ আর নেই

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৬ PM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক ড. এ বি এম মাহমুদ।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) এক শোকবাণীতে উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ বি এম মাহমুদ ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ। তিনি ব্রিটিশ-ভারতের ইতিহাস বিশেষজ্ঞ ও আমেরিকান ইতিহাসের পন্ডিত ছিলেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ ইতিহাস তথ্য উৎসে তাঁর ছিল অসাধারণ প্রবেশাধিকার। সৎ, নিষ্ঠাবান, নিবেদিতপ্রাণ, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার এই গুণী শিক্ষক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় চেয়ারম্যান ও ইউজিসি অধ্যাপক হিসেবে শিক্ষা প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬