শহীদ মিনারে যাবেন সংগঠনের পাঁচ ও ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুজন

১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৪ PM

© সংগৃহীত

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে একসাথে সর্বোচ্চ দুজন অংশ নিতে পারবেন। পলাশী মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত থাকবে স্ট্যান্ডিং পয়েন্ট তথা রেড মার্ক।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এসব জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

ঢাবি উপাচার্য আরো জানান, সবাই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সুযোগ পাবেন। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করতে হবে। বাধ্যতামূলক মাস্ক পরতে হবে, তিন ফুট দুরত্ব মেনে চলতে হবে। হ্যান্ড স্যানিটাইজার এবং হাত দোয়ার ব্যবস্থা থাকবে। স্বেচ্ছাসেবকরা বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে সবাইকে এসব ব্যাপারে সহযোগিতা করবেন।

এ ছাড়া প্রতিবছর শারীরিক শিক্ষাকেন্দ্রে যে আপ্যায়নের ব্যবস্থা নেওয়া হয় এবার সেটি থাকবে না।

কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬
খুলনায় পরপর একই স্থানে দুই যুবককে গুলি করে হত্যা
  • ১৯ আগস্ট ২০২৬
অফিসিয়াল প্যাডে বিএনপি নেতাকে অভিনন্দন বার্তা দিলেন উপাচার্য
  • ১৯ আগস্ট ২০২৬
গাজীপুর জেলা পরিষদে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ আগস্ট পর্যন…
  • ১৯ আগস্ট ২০২৬