ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩০ PM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বরিশালে শিক্ষার্থীদের উপর যারা এই বর্বর হামলা চালিয়েছে তাদের দ্রুত চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তা নাহলে ছাত্ররা এসব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

মাহফুজুর রহমান নামে এক শিক্ষার্থী বলেন, এমন এক সমাজে আমরা বসবাস করি যেখানে শিক্ষার্থীদের উপরও নির্মম নির্যাতন চালানো হয়। আমরা শ্রমিকদের বিরুদ্ধে না, আমরা শ্রমিক-সন্ত্রাসীদের বিরুদ্ধে। সবাই যদি এখনই এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তাহলে কেউ এই সন্ত্রাসযজ্ঞ থেকে রেহাই পাবে না। যেখানেই অন্যায়-অনিয়ম সেখানেই প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতীত ইতিহাস বলে ছাত্রসমাজ যখনই কোনো বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছে তখনই সেটি সফল হয়েছে।

কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র হাতে মুখোশধারীদের তাণ্ডব, লুট ৫…
  • ২০ অক্টোবর ২০২৬
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার
  • ২০ অক্টোবর ২০২৬
কাজে যাওয়ার পথে মোটরসাইকেলে প্রাণ গেল যুবকের, আহত ২ বন্ধু
  • ২০ অক্টোবর ২০২৬
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, সামনে বৃহত্তর দায়িত্ব …
  • ২০ অক্টোবর ২০২৬
কক্সবাজার রিসোর্টে আগুনে নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষ…
  • ২০ অক্টোবর ২০২৬
পূজা দেখতে বেরিয়ে প্রাণ গেল ভাই-বোনের
  • ১৯ অক্টোবর ২০২৬