ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাবিতে মশাল মিছিল

১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৩ PM
শিক্ষার্থীদের মশাল মিছিল

শিক্ষার্থীদের মশাল মিছিল © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ জানিয়ে মশাল মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন তারা।

আজ বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসের আমতলা থেকে মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বুদ্ধিজীবী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাস্তা-ঘাটে প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে। অথচ এর কোনো বিচার হয় না। হামলাকারীদের পিছনে একটা মাফিয়া শক্তি আছে। যার কারণে, এর বিচার পাওয়া যায় না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, যখন শিক্ষার্থীদের উপর হামলা হয়, তখন পুলিশ আঙ্গুল চুষে। শিক্ষার্থীরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি। তাই পুলিশি কায়দায় অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা হচ্ছে। কিন্তু এর কোনো বিচার হয় না। যার ফলে, এই বিচারহীনতার সংস্কৃতি এসব হামলা-মামলার জন্য দায়ী।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক রনজু বলেন, বরিশালের শিক্ষার্থীদের ওপর হামলা চলাকালে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নি। কারণ, বর্তমান রাষ্ট্রব্যবস্থা এরূপ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আশেপাশের শিক্ষার্থীরা সহপাঠীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় তারাও হামলার শিকার হন। দুর্বৃত্তদের এ হামলায় ১১ জন আহত হয়েছেন। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬