আগামী ৬ জুন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে। ২০ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে। পর্যন্ত। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই প্রস্তাব করা হয়।
জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা জানান, বুধবার উপাচার্য পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। ২০ জুনের মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হবে। এছাড়া ভর্তি পরীক্ষা শুরুর একমাস আগে অর্থ্যাৎ মে মাস থেকে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে।
অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ভর্তি পরীক্ষা কীভাবে নেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে সশরীরে ভর্তি পরীক্ষা গ্রহণের ইচ্ছা আছে।
এদিকে সভা শেষে পরিষদের সভাপতি ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে ৬ থেকে ১৮ জুন এবং ২০ জুন।