যৌন হয়রানির দায়ে চাকরি হারালেন জাবি শিক্ষক

১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৭ PM
সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজ

সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজ © ফাইল ফটো

যৌন হয়রানির অভিযোগে সাময়িক বহিষ্কার হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে স্থায়ী অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে এক সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ। তিনি বলেন, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেটে সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানওয়ার সিরাজকে চাকুরিচ্যুত করা হয়। তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় যৌন নিপীড়ন বিরোধী সেলের তদন্ত প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।

এর আগে ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর সানওয়ার সিরাজের বিরুদ্ধে বিভাগের সভাপতি বরাবর যৌন হয়রানির লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই ছাত্রী। বিভাগের সভাপতি অভিযোগটি তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠান।

রহিমা কানিজ বলেন, অফিস বন্ধ থাকায় সানওয়ার সিরাজের কাছে অফিস আদেশ পৌঁছানো সম্ভব হয়নি। পরবর্তী কার্যদিবসে অফিস আদেশের মাধ্যমে তাকে বিষয়টি জানানো হবে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় থেকে আর কোনো ধরনের সুবিধা ভোগ করতে পারবেন না।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬