ঢাবি ভর্তি পরীক্ষা নিয়ে নতুন যেসব সিদ্ধান্ত হলো

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  আর ২১ এপ্রিল ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয়টিতে ভর্তিযুদ্ধ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেনারেল এডমিশন কমিটির সভায় এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

করোনা পরিস্থিতির কারণে এবার ভর্তি পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে ডিনস কমিটির সভায়। আবেদনের যোগ্যতা, লিখিত এবং এমসিকিউ নম্বর, বিভাগীয় কেন্দ্রগুলোতে পরীক্ষা নেয়াসহ আরও বেশ কিছু প্রস্তাব করা হয়েছে।

অবেদনের যোগ্যতা: এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অটোপাস দেয়ায় আবেদনের যোগ্যতায় পরিবর্তনের প্রস্তাব করেছে ডিনস কমিটি। প্রস্তাব অনুযায়ী এবার ‘ক’ ইউনিটে আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৮.৫০। ‘খ’ ও ‘গ’ ইউনিটের ক্ষেত্রে জিপিএ-৮.০০ থাকতে হবে। ‘চ’ ইউনিটের জন্য ৭.০০ আর ‘ঘ’ ইউনিটের জন্য নিজ নিজ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) যোগ্যতা বহাল রাখতে হবে।

পরীক্ষার তারিখ: আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে

নম্বর বন্টন: এবার লিখিতের জন্য ৪০ নম্বর বরাদ্দ রাখা হয়েছে। আর এমসিকিউ এর জন্য থাকছে ৬০ নম্বর। এসএসসি আর এইচএসসিতে প্রাপ্ত জিপিএর জন্য ২০ নম্বর রাখা হয়েছে। বিষয় ভিত্তিক নম্বর সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভর্তি পরীক্ষা পদ্ধতি সম্পর্কে ডিনস কমিটির এক সদস্য বলেন, করোনাভাইরাসের কারণে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। আমাদের ভর্তি পরীক্ষা নিয়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। জেনারেল এডমিশন কমিটি বিষয়টি নিয়ে কাজ করছে। শিগগিরিই বিষয়টি জানিয়ে দেয়া হবে।

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড: তিন দিনের রিমা…
  • ০৬ এপ্রিল ২০২৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, …
  • ০৬ এপ্রিল ২০২৬