ঢাবির ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর ২০ নম্বর থাকছে

১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২০-২১ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালিয়ের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর ২০ নম্বর রাখা হয়েছে। এছাড়া লিখিত অংশের জন্য ৪০ এবং এমসিকিউয়ের ওপর ৬০ নম্বরের প্রশ্ন রাখার প্রস্তাব করেছে ডিনস কমিটি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই প্রস্তাব করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জেনারেল এডমিশন কমিটির সভায় এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

এদিকে ডিনস কমিটির বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাবির ভর্তি পরীক্ষায় জিপিএর ওপর কোনো নম্বর থাকছে না বলে প্রচার করা হয়। এমনকি দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যমেও বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। তবে ডিনস কমিটির একাধিক সদস্য জিপিএর ওপর ২০ নম্বর রাখার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক হাসানুজ্জামান মঙাগলবার রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএর ওপর নম্বর না থাকার বিষয়টি সঠিক নয়। জিপিএর ওপর ২০ নম্বর রাখার প্রস্তাব করা হয়েছে।

এদিকে আগামী ৮ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরুর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এবার

বৈঠকে উপস্থিত ডিনস কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি আবদেন ৮ মার্চ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে। ভর্তিচ্ছু শিক্ষার্থী ১ এপ্রিল পর্যন্ত টাকা জমা দিতে পারবেন। এটি ভর্তি কমিটির সভায় চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ২১ মে ক ইউনিটের পরীক্ষা মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। খ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ মে, গ ইউনিটের পরীক্ষা হবে ২৭ মে, ঘ ইউনিটের পরীক্ষা ২৮ মে ও চ ইউনিটের পরীক্ষা হবে ৫ জুন। সব পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হবে।

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড: তিন দিনের রিমা…
  • ০৬ এপ্রিল ২০২৬
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, …
  • ০৬ এপ্রিল ২০২৬