শিক্ষার্থীদের বার্ষিক ২৫ হাজার টাকা বৃত্তি দেবে জাপানের সুমিতমো কর্পোরেশন

১৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৯ AM

© লোগো

জাপানের সুমিতমো কর্পোরেশন এশিয়া এন্ড ওসিনিয়া প্রাইভেট লি: কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন নিয়মিত ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান করবে। ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত নিয়মিত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদনকারীদের ৪র্থ বিষয় বাদে এস.এস.সিতে ৪.৮০ এবং এইচ.এস.সিতে ৪.৮০ জিপিএপ্রাপ্ত হতে হবে। আবেদন ফরম রেজিস্ট্রার দফতরের ২০৮(ক) নম্বর কক্ষ থেকে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান/ইনস্টিটিউটের পরিচালক এবং হল প্রাধ্যক্ষের স্বাক্ষর ও সীলমোহরসহ উপ-রেজিস্ট্রার (শিক্ষা-৫) (কক্ষ নং-২০৮/ক) এর নিকট আগামী ০৩ মার্চ ২০২১ তারিখের মধ্যে জমা দিতে হবে।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীকে মাথাপিছু বার্ষিক ৩০০ মার্কিন ডলারের সমপরিমাণ বাংলাদেশী টাকায় (প্রায় ২৫ হাজার টাকা) প্রদান করা হবে। সদাচরণ, পড়াশুনায় সন্তোষজনক অগ্রগতি এবং নিয়মিত অধ্যয়ন সাপেক্ষে এই বৃত্তি পরবর্তী তিন বছর নবায়নযোগ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬