চিরঘুমে সড়ক দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র শান্ত

১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০১ PM

© সংগৃহীত

চিরঘুমে শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান শান্ত। রবিবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদী জেলার নিজ এলাকায় কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন শান্ত। ঢাবি শাখা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। এছাড়া ঢাবির শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন শান্ত। 

শান্তর বন্ধু লায়েল জানান, শনিবার বিকেলে স্থানীয় এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন শান্ত। মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন তিনি। তার মাথায় কোনো হেলমেট ছিল না। সামনের দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়।

জানা গেছে, এক বছর আগে ঢাবির ভোটানি বিভাগের শিক্ষার্থী তাসফিজা সিনথীকে বিয়ে করেছিলেন শান্ত। শান্তর স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা। ২০১৯ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন তিনি। দু’মাস আগেই প্রথম বিবাহবার্ষীকি উদযাপন করেছেন এই দম্পতি।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬