সন্তানের মুখ দেখার আগেই চলে গেলেন শান্ত

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:০৪ PM
মেহেদী হাসান শান্ত ও তার স্ত্রী সিনথী

মেহেদী হাসান শান্ত ও তার স্ত্রী সিনথী © ফাইল ফটো

সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শান্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ সেশনের ছাত্র ছিলেন। এছাড়া ঢাবি শাখা ছাত্রলীগের উপ পাঠাগার বিষয়ক সম্পাদকও ছিলেন তিনি। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হন শান্ত।

জানা গেছে, এক বছর আগে ঢাবির বোটানি বিভাগের শিক্ষার্থী তাসফিজা সিনথীকে বিয়ে করেছিলেন শান্ত। শান্তর স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা। ২০১৯ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেন তিনি। দু’মাস আগেই প্রথম বিবাহবার্ষীকি উদযাপন করেছেন এই দম্পতি।

মেহেদী হাসান শান্তর বন্ধু ও শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী লায়েল দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিকেলে স্থানীয় এক বন্ধুর সঙ্গে ঘুরতে বেড়িয়েছিলেন শান্ত। মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন তিনি। তার মাথায় কোনো হেলমেট ছিল না। সামনের দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শান্তর মৃত্যু হয়।

এদিকে শান্তর মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। শনিবার রাতে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬