দুর্ঘটনায় চলে গেলেন ঢাবি ছাত্র শান্ত

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৫৯ PM
নিহত শান্ত

নিহত শান্ত © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মেহেদী হাসান শান্ত। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। শনিবার (১৩ ফেব্রুয়ারি) মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

শনিবার সন্ধ্যায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন নিহত শিক্ষার্থীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কেরানীগঞ্জে মাইক্রোবাসের সাথে শান্তর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬