ঢাবির ডিনস কমিটির বৈঠক আজ, আলোচনায় ভর্তি পরীক্ষা

১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৫৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © ফাইল ফটো

ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি)। বৈঠকে ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ, আবেদনের যোগ্যতাসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এতে সভাপতিত্ব করবেন।

ঢাবি সূত্রে জানা গেছে, এটি ডিনস কমিটির নিয়মিত বৈঠক হলেও, বৈঠকে ভর্তি পরীক্ষার নানা বিষয় নিয়েই মূলত আলোচনা করা হবে। কবে ভর্তি পরীক্ষা নেয়া যায়, আবেদনের যোগ্যতা কত হবে, কত শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেয়া যায় এসব বিষয় নিয়েই আলোচনা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিনস কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম শনিবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের ডিনদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভর্তি পরীক্ষার নানা বিষয়ে আলোচনা হবে।’

এর আগে গত বছরের ২৩ নভেম্বর চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে ঢাকায় না এনে শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেয় ভর্তি কমিটি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়।

এতে ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেয়া হবে বলে জানানো হয়।

‘সংস্কার থেকে পিছিয়ে গেলে আরেকটি অভ্যুত্থানের প্রস্তুতি শুর…
  • ০৬ এপ্রিল ২০২৬
৯টা বাজতেই বন্ধ গেট, নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি ৩২ …
  • ০৬ এপ্রিল ২০২৬
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে ডিগ্রি নিলে নিষেধাজ্ঞা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত তারিক এবার ছাত্রদলের…
  • ০৬ এপ্রিল ২০২৬
close