ঢাবির হলের পাশে ডাম্পিং স্টেশন, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:০৯ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের বর্ধিতাংশ শাহনেওয়াজ ভবনের উত্তর পাশে ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভবনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউ মার্কেটের পিছনে অবস্থিত ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা শাহনেওয়াজ ভবনের পাশে নির্মাণ না করে অন্য কোনো সুবিধাজনক স্থানে ডাস্টবিন নির্মাণের দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল কাফির উদ্যোগে মানববন্ধনে শাহনেওয়াজ ভবনের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, এই ডাস্টবিন নির্মাণে যে পরিমাণ দুর্গন্ধ ছড়াবে তাতে শিক্ষার্থীদের হলে থাকা দুষ্কর হয়ে পড়বে। এছাড়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে আশেপাশের পরিবেশের উপর তা মারাত্মক প্রভাব ফেলবে। এতে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, অন্যদিকে এর পাশ দিয়ে ওয়ান ওয়ে রোড হওয়ায় তীব্র যানযট সৃষ্টি করবে।

আব্দুল্লাহ আল কাফী বলেন, সিটি করপোরেশন ভবনের পাশে যে ডাস্টবিন নির্মাণ করছেন তা শিক্ষার্থীদের জন্য দুর্ভোগ সৃষ্টি করবে। আমরা এ ডাস্টবিনের বিরুদ্ধে না তবে তা হলের পাশে স্থাপন না করে তারা যেন অন্য কোন যায়গায় স্থাপন করেন। এ বিষয়ে আমরা হলের প্রভোস্ট এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে বিষয়টি অবহিত করেছি। তারা বলছেন এটি যেহেতু হলের দেয়াল ঘেষে না তাই সমস্যা হওয়ার কথা নয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘আমাদের হলের পাশে ডাস্টবিন মানি না’, ‘নগরের উন্নয়ন ছাত্রবাস আজ বর্জ্য ভবন’, ‘ডস্টিবিন চাই না এমন নয় সেটা হতে পারে অন্য জায়গায়’, ‘নগর পিতার প্রতি আহ্বান ডাস্টবিনের প্রতিস্থাপন’, ‘হলে পাশে ডাস্টবিন কে তুমি বিবেকহীন?’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসময় শিক্ষার্থীরা তারা ডাস্টবিন নির্মাণের প্রতিবাদে বিভিন্ন ধরনের রোড পেইন্টিং করেন।

রাজধানীর নিউ মার্কেটের পিছনে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের বর্ধিত অংশ শাহনেওয়াজ ভবনে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা থাকেন। ভবনের উত্তর পাশে গত ৮ ফেব্রুয়ারি রাত থেকে ডাস্টবিন নির্মাণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তবে হল থেকে মাত্র ১০ ফিট দূরে হওয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুকির আশংঙ্কা করছেন শিক্ষার্থীরা।

সরোজমিনে দেখা যায়, শাহনেওয়াজ ভবনের উত্তরে ও আজিমপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এই ডাস্টবিন স্থাপন করা হচ্ছে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬