পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ নম্বর: শাস্তি পাচ্ছেন ঢাবির ৩ শিক্ষক

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৯ PM

© লোগো

পরীক্ষার খাতায় অসঙ্গতিপূর্ণ নম্বর দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিন শিক্ষককে শাস্তি দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সভায় এ শাস্তি দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন প্রক্টর ও শৃঙ্খলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

শাস্তি পাওয়া তিন শিক্ষক হলেন- সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমান, অধ্যাপক ড. গোলাম আজম ও সহকারী অধ্যাপক মাইনউদ্দীন মোল্লা।

পরীক্ষায় অসঙ্গতিপূর্ণ নম্বরের কারণে তিন বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে তাদের অব্যহতি দেয় শৃঙ্খলা পরিষদ।

অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, পরীক্ষা সংক্রান্ত অভিযোগের কারণে তিন শিক্ষককে তিন বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে ঢাবিতে ছাত্র ইউনিয়নের …
  • ২০ আগস্ট ২০২৬
ইসলাম গ্রহণ নিয়ে যা বললেন রবার্তো কার্লোস
  • ২০ আগস্ট ২০২৬
কমতে যাচ্ছে মোবাইল কলরেট?
  • ২০ আগস্ট ২০২৬
জকসুর উদ্যোগে ৫০ লাখ টাকা ব্যয়ে আধুনিকায়ন হচ্ছে জবি মেডিকেল…
  • ১৯ আগস্ট ২০২৬
এআই ক্যামেরায় ২ দিনে পাচঁ শতাধিক মামলা
  • ১৯ আগস্ট ২০২৬