বিজয় দিবসে ডিইউসিএস বিশেষ পরিবেশনা 'একাত্তরের চিঠি'

১৬ ডিসেম্বর ২০২০, ০৮:৪৮ PM

© সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের আত্মত্যাগের কথা তরুণ প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে বিজয় দিবসে মুক্তি পেল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের (ডিইউসিএস) বিশেষ পরিবেশনা 'একাত্তরের চিঠি'। আজ বুধবার বিকেল ৪টায় ডিইউসিএসের ফেসবুক পেইজ থেকে পরিবেশনাটির প্রিমিয়ার হয়।

রাগীব রহমানের চিত্রনাট্যে ৭ মিনিটের এই পরিবেশনাটির সম্পাদনায় ছিলেন নাঈমুল আলম এবং অভিনয় করেছেন অঙ্কন জয়া দাস ও মো. আলিফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাদিয়া আশরাফি থিজবী।

এতে পাঠ করা চিঠিটি 'একাত্তরের চিঠি' সংকলন থেকে নেওয়া হয়েছে। যেটি মা মোছা. রাফিয়া খাতুনকে পাঠিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ ববিন।

ডিইউসিএসের সাধারণ সম্পাদক শিশির মাহমুদ বলেন, ‘বাংলাদেশ অর্জনের পেছনে রয়ে গেছে অজানা অনেক আত্মত্যাগের গল্প। আর এইসব অজানা গল্পের জীবন্ত দলিল 'একাত্তরের চিঠি'। বর্তমানে দেশে মৌলবাদী অপশক্তির যে থাবা বিস্তারের চেষ্টা হচ্ছে তাকে রুখতে হলে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করার কোনো বিকল্প নেই।’

করোনা মহামারির সময়ে ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ভার্চুয়াল প্লাটফর্মে সাংগঠনিক কাজ পরিচালনা করে চলেছে।

ট্যাগ: ঢাবি
চার মন্ত্রণালয়ে শনিবারের মধ্যে রদবদলের গুঞ্জন, আলোচনায় বিএন…
  • ২০ আগস্ট ২০২৬
দুর্বৃত্তদের হামলায় আহত ঢামেক অধ্যাপকের চোখের আঘাত ‘গুরুতর’…
  • ২০ আগস্ট ২০২৬
স্টোর ইনচার্জ নিয়োগ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আবেদন অ…
  • ২০ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখ…
  • ২০ আগস্ট ২০২৬
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, নিজেসহ পরিবারকে নিরাপদ রাখতে করুন এই …
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে
  • ২০ আগস্ট ২০২৬