রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ভোটের নিয়ম জানালেন সিইসি

২০ আগস্ট ২০২৬, ০২:২০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০২:২৪ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ উপলক্ষে সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনী কর্তা হিসেবে সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন এবং ভোট দেওয়ার নিয়ম ব্যাখ্যা করেন।

সিইসি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী, তাদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। এরপর সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান তিনি।

সিইসি বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসেই ভোট দেবেন। প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করতে হবে। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। পরে নির্ধারিত ব্যালট বাক্সে ব্যালট পেপার রাখতে হবে।

ভোটগ্রহণ শেষে বিকেল পাঁচটার পর ভোট গণনা শুরু হবে বলেও জানান সিইসি।

নির্বাচনে প্রথম ভোট দেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন স্পিকার, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সরকারদলীয় সংসদ সদস্যরা।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের ভোট দেওয়ার জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্য হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তবে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের অপর প্রার্থী অলি আহমদ সংসদ সদস্য নন। ফলে তিনি এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬