হার্ট অ্যাটাকে চবি ছাত্রের মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২০, ১২:২১ AM

© ফেসবুক থেকে সংগৃহীত

মারাত্মক হার্ট অ্যাটাক ও কিডনি জটিলতায় মারা গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র সুপ্রতীম দাস। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

সুপ্রতীমের সহপাঠীরা জানান, আগে থেকে তার দুটি কিডনিতেই ইনফেকশান ছিল। চিকিৎসার জন্য কিছুদিন আগে ভারতেও গিয়েছিল। হঠাৎ করে দু’দিন আগে আবার কিডনির সমস্যা বেড়ে যায়। তখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেসরকারি ওই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে হার্ট অ্যাটাক করে।

পরবর্তীতে অবস্থা অবনতির দিকে গেলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ বুধবার রাতে মারা যায় সুপ্রতীম। এদিকে, সুপ্রতীমের অকাল মৃত্যুতে বন্ধু-বান্ধব, সহপাঠী, শিক্ষকদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সুপ্রতীমের সহপাঠী ইদ্রীস খান মুরাদ জানান, বরাবরই তার রেজাল্ট ভালো ছিল। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তার পদচারণা ছিল সমানতালে।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো চিন্তা-চেতনা, গবেষণা নেই বিসিএস…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
  • ২১ আগস্ট ২০২৬
নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও
  • ২১ আগস্ট ২০২৬
বারবার পা ফুলছে? নেপথ্যে থাকতে পারে ৫ জটিল রোগ
  • ২১ আগস্ট ২০২৬
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার…
  • ২১ আগস্ট ২০২৬