বঙ্গবন্ধু সরকারি কলেজছাত্র নিখোঁজ

০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৯ PM

© সংগৃহীত

গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সে মধুমতি নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

তার নাম হাবিল সিকদার (১৯)। নিখোঁজ ছাত্র গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার আব্দুল মান্নান ও পুলিশের এস. আই মুরাদ হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঝাকি জাল দিয়ে বাড়ির সামনে মধুপুর এলাকায় মধুমতি নদীতে মাছ শিকারে যায় হাবিল সিকদার। এসময় তিনি পানিতে পড়ে যান। পানিতে পড়ে যাওয়ার পর আর তিনি পানি থেকে না ওঠায় লোকজন তাকে খোঁজাখুজি করে।

তিনি জানান, পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু নদীতে অতিরিক্ত স্রোত থাকায় তারা উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছেন না। খুলনায় ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন।

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আবারও মন্ত্রিসভায় ড. মঈন খান
  • ২১ আগস্ট ২০২৬
পারিবারিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ পার্…
  • ২১ আগস্ট ২০২৬
প্রিন্স হ্যারির বিরুদ্ধে মামলায় জিতল ‘ডেইলি মেইল’, ৭ দিনের …
  • ২১ আগস্ট ২০২৬
১৪ ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরার টিকাদান শুরু শনিবার, পাবেন যারা
  • ২১ আগস্ট ২০২৬
শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২১ আগস্ট ২০২৬