Warning: Trying to access array offset on null in /home/www/frontend/index.php on line 21
ঢাবি শিক্ষককে বহিষ্কার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের | The Daily Campus

ঢাবি শিক্ষককে বহিষ্কার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

০২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৪ AM

© ফাইল ফটো

ইতিহাস বিকৃতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ড. মোর্শেদ হাসান খানকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করবে বলে হুশিয়ারি দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর)  দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনের নেতাকর্মীরা।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় কর্মসূচীতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যসহ অনেকে।

মোঃ আল মামুন বলেন, ড. মোর্শেদ হাসান খান মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস উপস্থাপন করেছেন, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। দীর্ঘদিন কালক্ষেপণ করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহাল রাখার চেষ্টা করলেও মুক্তিযুদ্ধ মঞ্চ মেনে নেবে না।

রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আবারও মন্ত্রিসভায় ড. মঈন খান
  • ২১ আগস্ট ২০২৬
পারিবারিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ পার্…
  • ২১ আগস্ট ২০২৬
প্রিন্স হ্যারির বিরুদ্ধে মামলায় জিতল ‘ডেইলি মেইল’, ৭ দিনের …
  • ২১ আগস্ট ২০২৬
১৪ ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরার টিকাদান শুরু শনিবার, পাবেন যারা
  • ২১ আগস্ট ২০২৬
শপথ নিলেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • ২১ আগস্ট ২০২৬