প্রণব মুখার্জির মৃত্যুতে ববি উপাচার্যের শোক

০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ PM

© সংগৃহীত

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শােক প্রকাশ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরেফিন। এক শােক বার্তায় উপাচার্য বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভীত রচনায় তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধে নানাবিধ উপায়ে সবার্ত্মক সহযােগিতা করেছেন। বর্ষীয়ান এই নেতার প্রয়াণ উপমহাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি সাধিত হলাে।

ববি উপাচার্য বলেন, উপমহাদেশের রাজনীতিতে অনবদ্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শােকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬