© সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক এম শাহ আলম মারা গেছেন। আজ সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।
বিষয়টি নিশ্চিত করে চবির আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, পাকস্থলীতে রক্তক্ষরণের পর এক সপ্তাহের মতো আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক শাহ আলম। উনার বয়স হয়েছিল ৬৮ বছর।
অধ্যাপক এম শাহ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগেরপ্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন তিনি।
অধ্যাপক শাহ আলম ১৯৯৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৯৯ সালে তিনি আইন কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন।