ফেসবুকে দুই-চার লাইন লেখার কারণে কারাগারে যেতে হয়: নূর

৩০ আগস্ট ২০২০, ০৭:১২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে সব কিছু ডিজিটাল নিরাপত্তা আইনের নামে রোধ করা হচ্ছে। আজকাল ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা দেশ গড়ার কারিগররা দুই-চার লাইন লিখলে মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।

গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সংকটে দেশ ও জনজীবন: মুক্তি কোন পথে?’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, বর্তমানে দুঃশাসনের যাঁতাকলে আমরা সবাই পিষ্ট। শুধুমাত্র রাজনৈতিক দল কিংবা ভিন্নমতের মানুষ নয়, আজকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ সবার ওপর নেমে আসছে। আমরা দেখলাম, সাংবাদিক কাজল ভাইকে কীভাবে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে একটা নাটক সাজানো হলো। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমি শুধু একজনের উদাহরণ দিলাম।

ডাকসু ভিপি আরও বলেন, আজকে ছাত্র সমাজের একজন নেতা হিসেবে প্রতিনিয়ত আমাদেরকে অনিশ্চিত শঙ্কায় জীবন কাটাতে হয়। আমরা যেভাবে এই দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছি, কখন যেন আমাদেরকে গুম করা হয়। আমাদের মতো অনেকেই এমন অনিশ্চিত জীবন যাত্রার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়।

মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই: আব্দুল হাই মুহাম্মাদ …
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লার ছবি, যে ভুলে সংশোধনের মুখে মা…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে শিক্ষকদের ভূমিকা
  • ২৩ অক্টোবর ২০২৬