ফেসবুকে দুই-চার লাইন লেখার কারণে কারাগারে যেতে হয়: নূর

৩০ আগস্ট ২০২০, ০৭:১২ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, বর্তমানে সব কিছু ডিজিটাল নিরাপত্তা আইনের নামে রোধ করা হচ্ছে। আজকাল ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা দেশ গড়ার কারিগররা দুই-চার লাইন লিখলে মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে।

গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে গণসংহতি আন্দোলনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সংকটে দেশ ও জনজীবন: মুক্তি কোন পথে?’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নূর বলেন, বর্তমানে দুঃশাসনের যাঁতাকলে আমরা সবাই পিষ্ট। শুধুমাত্র রাজনৈতিক দল কিংবা ভিন্নমতের মানুষ নয়, আজকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। ডিজিটাল নিরাপত্তা আইনের খড়গ সবার ওপর নেমে আসছে। আমরা দেখলাম, সাংবাদিক কাজল ভাইকে কীভাবে সীমান্তের ওপারে নিয়ে গিয়ে একটা নাটক সাজানো হলো। এরকম অসংখ্য ঘটনা ঘটেছে আমি শুধু একজনের উদাহরণ দিলাম।

ডাকসু ভিপি আরও বলেন, আজকে ছাত্র সমাজের একজন নেতা হিসেবে প্রতিনিয়ত আমাদেরকে অনিশ্চিত শঙ্কায় জীবন কাটাতে হয়। আমরা যেভাবে এই দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছি, কখন যেন আমাদেরকে গুম করা হয়। আমাদের মতো অনেকেই এমন অনিশ্চিত জীবন যাত্রার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়।

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬