করোনা সংকট

ঢাবি শিক্ষার্থীদের ‍উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি ছাত্রলীগের

২৯ আগস্ট ২০২০, ০৭:১০ PM
বৈঠকের ছবি

বৈঠকের ছবি © সংগৃহীত

করোনায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাস কার্যক্রম শুরুর বিষয়ে পরিবেশ পরিষদভুক্ত ক্যাম্পাসের ক্রিয়াশীল ১৩ ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্যাম্পাসে ও হলে শিক্ষার্থীদের জীবনাচার বিষয়ে একটি গাইডলাইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের এ বছরের উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। এছাড়াও যেসব অস্বচ্ছল শিক্ষার্থী অনলাইন ক্লাসের আওতায় আসতে পারেনি, তাদের ডিভাইসের জন্য বা ডাটার খরচের জন্য তাদের তালিকা করে আর্থিক অনুদান প্রদান করা; অনলাইন ক্লাসের আওতায় না থাকা শিক্ষার্থীদের জন্য রিকভারি প্ল্যানের আওতায় যেন তাদের সাপ্লিমেন্টারি ক্লাসের ব্যবস্থা রাখা হয় সে আহবানও করা হয়েছে।

এ বিষয়ে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, বৈঠকে অনলাইন ক্লাস, শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে নিরাপদে থাকতে পারে, সেটার রোডম্যাপ নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে।

তাছাড়া বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা আহবানও জানিয়েছি, অনলাইন ক্লাসের আওতায় আসতে পারেনি যেসব অস্বচ্ছল শিক্ষার্থী, তাদের ডিভাইসের জন্য বা মোবাইল ডাটার খরচের জন্য তাদের তালিকা করে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করার জন্য। অনলাইন ক্লাসের আওতায় না থাকা শিক্ষার্থীদের জন্য রিকভারি প্ল্যানের আওতায় যেন তাদের সাপ্লিমেন্টারি ক্লাসের ব্যবস্থা রাখা হয় সে আহবানও রাখা হয়েছে। একই সাথে এ বছরের উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। 

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬