স্বাস্থ্যবিধি মেনে বিজ্ঞানসম্মত উপায়েই ঢাবির হল খোলা হবে

২৯ আগস্ট ২০২০, ০৭:০৪ PM

© টিডিসি ফটো

করোনার কারণে ৫ মাসেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব আবাসিক হল বন্ধ রয়েছে। তবে যখন খোলা হবে তখন স্বাস্থ্যবিধি মেনে এবং বিজ্ঞানসম্মত উপায়েই খোলা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ শনিবার উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাস কার্যক্রম শুরুর বিষয়ে পরিবেশ পরিষদভুক্ত ক্যাম্পাসের ক্রিয়াশীল ১৩ ছাত্র সংগঠনের সঙ্গে এক অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্যাম্পাসে ও হলে শিক্ষার্থীদের জীবনাচার বিষয়ে একটি গাইডলাইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কীভাবে আবাসিক হলগুলো খোলা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

কবে নাগাদ হল খোলা হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপার। তবে যখন খোলা হবে তখন স্বাস্থ্যবিধি ও বিজ্ঞানসম্মত উপায়ে খোলা হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬