হল খোলা ও ক্লাস শুরু নিয়ে ১৩ ছাত্র সংগঠনের সঙ্গে ঢাবি প্রশাসনের বৈঠক

২৯ আগস্ট ২০২০, ০৬:৫০ PM

© ফাইল ফটো

করোনায় দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা ও ক্লাস কার্যক্রম শুরুর বিষয়ে পরিবেশ পরিষদভুক্ত ক্যাম্পাসের ক্রিয়াশীল ১৩ ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইনে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে ক্যাম্পাসে ও হলে শিক্ষার্থীদের জীবনাচার বিষয়ে একটি গাইডলাইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কীভাবে আবাসিক হলগুলো খোলা যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

কবে নাগাদ হল খোলা হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সামগ্রিক সিদ্ধান্তের ব্যাপার। তবে যখন খোলা হবে তখন স্বাস্থ্যবিধি ও বিজ্ঞানসম্মত উপায়ে খোলা হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক কোভিড পরিস্থিতি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিয়ে আবাসিক হল খোলা ও ক্লাস কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এ বিষয়ে পরিবর্তিত পরিস্থিতিতে ক্যাম্পাস ও হলে শিক্ষার্থীদের জীবনাচার বিষয়ে একটি গাইডলাইন প্রণয়নের উপর সভায় গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সভায় হলসমূহের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে যাদের ছাত্রত্ব নেই তাদের হলে না থাকা এবং তথাকথিত গণরুম সংস্কৃতি থেকে বের হয়ে আসার ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নেয়া উদ্যোগকে ছাত্র-সংগঠনের নেতৃবৃন্দ স্বাগত জানান এবং এ ব্যাপারে তারা হল প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

এসময় ছাত্র-সংগঠনের নেতৃবৃন্দ অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত রাখার উদ্যোগকে স্বাগত জানান। তবে তারা সকল শিক্ষার্থীর অন্তর্ভুক্তিমূলক ও সমতার ভিত্তিতে অংশগ্রহণের জন্য চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য-প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, ডাটা প্যাকেজ ও ডিভাইস প্রদানের জন্য অনুরোধ করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এবং বিভিন্ন হলের প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জনের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ
  • ২১ আগস্ট ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলের জীবনবৃত্তান্ত
  • ২১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত, বেঁচে নেই …
  • ২১ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চুরি হওয়া রড মোহাম্মদপুর থেকে ট্রাকসহ উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী থেকে পদন্নোতি পাচ্ছেন রশিদুজ্জামান মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
তারেক রহমানের দিল্লি সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: …
  • ২১ আগস্ট ২০২৬