অণুজীব শনাক্তে আন্তর্জাতিক ল্যাব করছে ঢাবি

২৯ আগস্ট ২০২০, ১১:১৪ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘বায়োলজিক্যাল হ্যাজার্ড অ্যান্ড হেলথ রিসার্চ ল্যাব’ নামের একটি গবেষণাগার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই গবেষণাগারে খাদ্য, পরিবেশ ও মানবদেহের নমুনায় ভাইরাস-ব্যাকটেরিয়া-ছত্রাকসহ অন্যান্য সংক্রামক অণুজীব শনাক্ত ও জীবের দেহে এদের প্রভাব বিশ্লেষণ ও গবেষণা করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এ সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন এবং কারস-এর পরিচালক অধ্যাপক ড. এম এ মালেক উপস্থিত ছিলেন।

সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসে শিক্ষা, গবেষণা ও সেবার মান ও পরিধি বৃদ্ধির লক্ষ্যে এই গবেষণাগারে খাদ্য, পরিবেশ ও মানবদেহের নমুনায় বিভিন্ন ভাইরাস, ব্যক্টেরিয়া, ছত্রাকসহ অন্যান্য সংক্রামক অণুজীব শনাক্ত এবং জীবে এর প্রভাব বিষয়ে বিশ্লেষণ ও গবেষণা করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস’র ২১তম কাউন্সিল সভায় এ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, দেশের বর্তমান বাস্তবতার পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য ঝুঁকি ও জীব-বিপত্তি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষকদেরকে জাতির চাহিদা অনুযায়ী জীব-বিপত্তি বিশ্লেষণ ক্ষেত্রে প্রশিক্ষণ, প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দেওয়া, গবেষণার জন্য আদর্শ বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপনের বিষেয়ে আলোচনা চলছে। একইসঙ্গে সেগুলো পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারত…
  • ২১ আগস্ট ২০২৬
স্মিথকে ছাড়িয়ে গেলেন জো রুট
  • ২১ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী থেকে সরকারের নীতিনির্ধারণের কেন্দ্রে প্রতিমন্…
  • ২১ আগস্ট ২০২৬
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শাম…
  • ২১ আগস্ট ২০২৬