জামিনে মুক্তি পেলেন রাবি অধ্যাপক জাহিদ

২৭ আগস্ট ২০২০, ১১:১২ PM

© সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কাজী জাহিদুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক আমিরুল ইসলাম কনক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটুক্তির অভিযোগ তুলে এই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজশাহী সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা ওই মামলায় গত ১৭ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে গ্রেফতার ছিলেন তিনি। পরে এঘটনায় সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর কাজী জাহিদুর তার ফেসবুক পোস্টে স্বাস্থ্যখাতের দূর্নীতি নিয়ে কয়েকটি লেখা পোস্ট করেন। পরে তার শাস্তির দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা।

পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারত…
  • ২১ আগস্ট ২০২৬
স্মিথকে ছাড়িয়ে গেলেন জো রুট
  • ২১ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী থেকে সরকারের নীতিনির্ধারণের কেন্দ্রে প্রতিমন্…
  • ২১ আগস্ট ২০২৬
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শাম…
  • ২১ আগস্ট ২০২৬