রাবির ৫ প্রশাসনিক পদে নিয়োগ, ৪ পদে নতুন মুখ

২৭ আগস্ট ২০২০, ১২:৩০ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পাঁচ পদে নতুনভাবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, জনসংযোগ দপ্তর প্রশাসক পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক হিসেবে রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, পরিবহন প্রশাসক পদে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোকছিদুল হক।

বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক পদে পুনঃনিয়োগ পেয়েছেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ারুল হক সুফী। এছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌসী মহলকে তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছে প্রশাসন।

রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে নতুন নিয়োগপ্রাপ্তদের নিয়োগ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

ঢাবিতে প্রতি শনিবার ‘ক্যাম্পাস ক্লিনিং ডে’ কর্মসূচি পালন কর…
  • ২৪ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন সাবেক উপজেলা চেয়ারম…
  • ২৪ অক্টোবর ২০২৬
বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন
  • ২৪ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় হামলা-ভাঙচুরসহ ১৭ লাখ টাকা লুটের অভিযোগ অধ্যক্ষের
  • ২৪ অক্টোবর ২০২৬
গুগলের ডেটা সেন্টারে যোগ দিলেন লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্…
  • ২৩ অক্টোবর ২০২৬
বিয়ের ২০ দিনের মাথায় স্বর্ণালংকার নিয়ে গাড়িচালকের সঙ্গে পাল…
  • ২৩ অক্টোবর ২০২৬