শোক দিবস উপলক্ষে কুবিতে ‘উদযাপন’ কমিটি, তুমুল বিতর্ক

২৭ আগস্ট ২০২০, ১১:০৮ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গঠিত কমিটির নাম দেয়া হয়েছে ‘১৫ আগস্ট উদযাপন কমিটি’। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ফেসবুক আইডি থেকে ভার্চুয়াল সেমিনারের আমন্ত্রণপত্রের একটি ব্যানার শেয়ার করার পর থেকে তুমুল সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও সমালোচনার মুখে পরবর্তীতে ব্যানারটি টাইমলাইন থেকে সরিয়ে নেয়া হয়েছে।

অভিযোগ উঠেছে, জাতীয় শোক দিবস- আনন্দের কোন উপলক্ষ্য নয়- যেটি উদযাপন করা হবে। সেটির জন্য ‘১৫ আগস্ট উদযাপন কমিটি’ নামের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় অপরিপক্কতার পরিচয় দিয়েছে। একইসঙ্গে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারের আমন্ত্রণপত্রেও নেই জাতীয় শোক দিবসের উল্লেখ। অথচ সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনেকের অভিযোগ, শোক দিবসে ‘উদযাপন’ কমিটির মাধ্যমে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নেতা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনে যে সরকার বিরোধীদের আধিক্য তার চেহারা এ ব্যানারটিতে প্রকাশ পেয়েছে। এর আগেও খামখেয়ালিভাবে বিভন্ন জাতীয় দিবস পালন করা হয়েছে। এর সুষ্ঠু তদন্ত হওয়া উচিৎ।'

শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন, শোক দিবস তো উদযাপনের বিষয় নয়। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অদক্ষতা। এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ব্যানারে একটু ভুল হয়েছে। আমরা ইতিমধ্যে ব্যানার পরিবর্তনের নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হবে শনিবার (২৯ আগস্ট)। সেমিনারে প্রধান অথিতি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। জুম এপ্লিকেশনের মাধ্যমে যোগ দেয়া যাবে এই সেমিনারে।

প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে: হাসনাত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেরী স্টোপসে চাকরি, আবেদন শেষ ৭ ফেব্রুয়ারি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘ভোরে দেখি জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্স…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬