রাবিতে আরইউএসির নতুন কমিটি

২৬ আগস্ট ২০২০, ০৭:৪৫ PM

© টিডিসি ফটো

রাজশাহী ইউনিভার্সিটি এগ্রিকালচারাল ক্লাবের (আরইউএসি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার তৌফিক ফাহিমকে সভাপতি এবং তাসরিন আক্তার প্রীতিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকা অবস্থায় অনলাইন বিজ্ঞপ্তির মাধ্যমে এবারের কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যান্য বারের মত অনুষ্ঠান আয়োজন করে বিগত বছরের অভিজ্ঞতা বিনিময়, স্মৃতিচারণ ও খুনসুটির গল্প, ভালোবাসার শ্রদ্ধার্ঘ্য অর্পণ অংশগুলো এবার ছিল না।

নব গঠিত কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন মাহফুজুর রহমান এবং আহাদুজ্জামান আহাদ, সহ-সাধারণ সম্পাদক জিসানুর রহমান, কোষাধ্যক্ষ ইব্রাহীম খখলিলুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াসমিন চৈতি।

উল্লেখ্য আরিইউএসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যক্তিক দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মশালা আয়োজন, খাদ্য ও প্রানী বিষয়ক আলোচনা সভা আয়োজন এবং প্রান্তিক পর্যায়ে তথ্য পৌঁছে দেওয়া সবিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে।

শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারত…
  • ২১ আগস্ট ২০২৬
স্মিথকে ছাড়িয়ে গেলেন জো রুট
  • ২১ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী থেকে সরকারের নীতিনির্ধারণের কেন্দ্রে প্রতিমন্…
  • ২১ আগস্ট ২০২৬
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শাম…
  • ২১ আগস্ট ২০২৬
‘সান্ধ্য আইন’ ও হলের গেট বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জাবি…
  • ২১ আগস্ট ২০২৬