© টিডিসি ফটো
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। আজ রবিবার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য বিসিএসআইআরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
বিসিএসআইআরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব ফারুক আহমেদ চলে যাওয়ার পর সংস্থার সদস্য (প্রশাসন) মুহাম্মদ শওকত আলী অতিরিক্ত দায়িত্বে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।