চবিতে অনলাইনে ক্লাস শুরু ৬ সেপ্টেম্বর

২১ আগস্ট ২০২০, ০৮:০৭ AM

© টিডিসি ফটো

আগামী ৬ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হবে অনলাইনে ক্লাস। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চবি চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সভায় চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী, আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হোসাইন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রাশেদ-উন-নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ হানিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এছাড়াও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ অনলাইনে অংশগ্রহণ করেন। উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত ডিনবৃন্দকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান। তিনি করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেয়ার ব্যাপারে ডিনদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

তারা এ ব্যাপারে তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন এবং উপাচার্যের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা তাঁদের অধীনস্থ স্ব স্ব বিভাগের সভাপতি এবং ইনস্টিটিউটের পরিচালকদের সাথে আলোচনা করে এ ব্যাপারে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করবেন। অনলাইনে ক্লাস গ্রহণ সম্পর্কিত বিস্তারিত পরে জানানো হবে বলে সভাসূত্রে জানা গেছে।

আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই গণ‌অভ্যুত্থানে অন্য স্পেশালিটিতে বদলি, এবার ওএসডি করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েবসাইট হ্যাক হওয়ার খবর নিয়ে যা জানাল ঢাবি প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬