শতবর্ষের মনুমেন্ট তৈরিতে ১৫ কোটি টাকা পেল ঢাবি

২১ আগস্ট ২০২০, ১২:২২ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে মনুমেন্ট নির্মাণে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে গবেষণার জন্য বিশেষ বরাদ্দ দাবি করেছিলাম। উপাচার্যের সহযোগিতায় মন্ত্রণালয় আমাদের ২০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের মনুমেন্ট তৈরিতে ১৫ কোটি টাকা দিয়েছে।

এর আগে অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক সভায় বিশেষ বরাদ্দ পাওয়ার বিষয়টি জানান উপাচার্য মো. আখতারুজ্জামান। সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ অনুষদগুলোর ডিন, বিভাগগুলোর চেয়ারম্যান, ইনস্টিটিউট-গবেষণাকেন্দ্র ও ব্যুরোগুলোর পরিচালকেরা যুক্ত ছিলেন।

সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬
জামাইয়ের কুড়ালের আঘাতে শাশুড়ি নিহত, জামাই আটক
  • ২২ আগস্ট ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউ…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় ও অভিবাস ট্রেইনিং ইনস্টিটিউটের সমঝোতা স…
  • ২২ আগস্ট ২০২৬
বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন …
  • ২২ আগস্ট ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিস…
  • ২২ আগস্ট ২০২৬