চেক জালিয়াতি: বেরোবির অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালকের কারাদণ্ড

২০ আগস্ট ২০২০, ০৪:১৯ PM

চেক জালিয়াতির মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক রিয়াজুল ইসলামের ছয় মাসের জেল ও সাত লাখ টাকা জরিমানা করেছেন রংপুর আদালত। সোমবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক এস এম আহসানুল হক এ রায় দেন। তবে মামলার রায় ঘোষণা বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজ আহমেদ জানান, বেরোবি কর্মকর্তা রিয়াজুল ইসলাম তার ব্যক্তিগত প্রয়োজনে ২০১৮ সালের ৩০ জুলাই সিরাজুল ইসলাম মিঠুর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ধার নিয়ে দলিল হিসেবে একটি চেক দেন। পরে টাকা পরিশোধে টালবাহানা করতে থাকে এবং তার দেওয়া চেকটি ব্যাংক থেকে ডিজঅনার হয়। এই পরিস্থিতিতে চেক জালিয়াতির মামলা করেন মিঠু। বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ ও শুনানি শেষে রায় দেন। পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

রায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রিয়াজুল ইসলামকে অর্থদণ্ড ও কারাদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত করেন আদালত। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। অপরদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবী।

এদিকে মামলার বিষয়টি গোপন রেখে চাকরিতে বহাল ও পদোন্নতি বিষয়টি খতিয়ে দেখে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বলেন, এতদিন ওই মামলার বিষয়টি অজানা ছিল। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন।

পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারত…
  • ২১ আগস্ট ২০২৬
স্মিথকে ছাড়িয়ে গেলেন জো রুট
  • ২১ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী থেকে সরকারের নীতিনির্ধারণের কেন্দ্রে প্রতিমন্…
  • ২১ আগস্ট ২০২৬
রাজনৈতিক পরিবারের উত্তরসূরি থেকে প্রতিমন্ত্রীর দায়িত্বে শাম…
  • ২১ আগস্ট ২০২৬