সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত ডাকসু নেতা

১৯ আগস্ট ২০২০, ০৯:২৩ PM
সাদ বিন কাদের চৌধুরী

সাদ বিন কাদের চৌধুরী © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা দিতে গিয়ে নিজেই করোনা আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী। আজ বুধবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে সাদ জানিয়েছেন, গত কয়েকদিন রাত হলে মারাত্মক কাশি এবং শারীরিক কন্ডিশন বিবেচনায় গতকাল টেস্ট করতে দিয়েছিলাম। আজকে রিপোর্ট আসলো আমার কোভিড- ১৯ পজিটিভ। আব্বু আম্মু, ভাই-বোন সবাই অসুস্থ। সবাই বাসায় আসছিল। এক সপ্তাহ ধরে সবার জ্বর ছিল।

তিনি জানান, বর্তমানে জ্বর নেই তবে শরীর দুর্বল খুব। স্বাদ গন্ধহীন উপসর্গ তার। বড় বোনের বাচ্চা দুইজনেরও জ্বর এবং গলা ব্যথা ছিল, বর্তমানে তারা সুস্থ আছে। তার পরিবারের সবাই যাতে দ্রুত সুস্থ হয়ে উঠেন সেজন্য তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

এর আগে গত ২৫ জুন থেকে সাদ বিন কাদের চৌধুরী, ছাত্রলীগের উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ডাকসু সদস্য রফিকুল ইসলাম সবুজের উদ্যোগে রাজধানীতে বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়। তারা এখন পর্যন্ত মোট ৭৯১ জন মুমূর্ষু রোগীকে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করেছেন।

বিড়ালের মৃত্যু নয়, চাঁদা না দেয়ায় সেই চিকিৎসককে মারধর করেন …
  • ২২ আগস্ট ২০২৬
পরিবেশ মন্ত্রণালয়ের পরামর্শক পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিস…
  • ২২ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং কোর্স
  • ২২ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ সৌদি আরবে, থাকছে মাসিক স্টাইপেন্ড-আবাসন…
  • ২২ আগস্ট ২০২৬
অগ্রণী ব্যাংক ‘অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ’-এর কেন্দ্রীয় আ…
  • ২২ আগস্ট ২০২৬
‘বেডরুমে গোপন ক্যামেরা রেখেছিলেন স্ত্রী,  ফুটেজ প্রকাশের ভয়…
  • ২২ আগস্ট ২০২৬