চবি মেডিকেল পেল ২০ লাখ টাকা

১৬ আগস্ট ২০২০, ০৩:৩২ PM

কোভিড-১৯ চিকিৎসা সহায়তা ও চবি মেডিকেল সেন্টারের সামগ্রিক উন্নয়নের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব সাউথ অ্যান্ড ওয়েস্ট ইউএসএয়ের (সিইউএএসডব্লিউএ) পক্ষ থেকে ২০ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় চবি উপাচার্য দপ্তরে সিইউএএসডব্লিউএ প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ এমরান চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের নিকট টাকার চেক হস্তান্তর করেন।

এসময় চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, আইন অনুষদের ডিন ও চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক প্রফেসর এ বি এম আবু নোমান, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম সোহেল, চবি রসায়ন বিভাগের প্রফেসর ও চবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড. মনির উদ্দিন, আইন বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক এ এইচ এম রাকিবুল মাওলা, চবি অ্যালামনাইয়ের সদস্য এ জে এম জাহাঙ্গীর এবং যুগ্ন সম্পাদক কামরুল হাসান হারুন উপস্থিত ছিলেন।

চবি মেডিকেল সেন্টারের সার্বিক উন্নয়ন ও কোভিড-১৯ চিকিৎসা সহায়তার জন্য ২০ লাখ টাকা অনুদান প্রদান করায় সিইউএএসডব্লিউএয়ের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য। তিন তাঁদের এ সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

উপাচার্য বলেন, দীর্ঘদিন ধরে করোনা ভাইরাস গোটা বিশ্বে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী জনজীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে বিশ্ব আজ করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। তিনি দুর্যোগকালীন এ সময়ে চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ দেশের ধনাঢ্য বক্তিদের এবং প্রতিষ্ঠানকে যার যার অবস্থান থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেন।

সিইউএএসডব্লিউএ নেতারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন কবে
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পরিচয় জেনে নিন
  • ২১ আগস্ট ২০২৬
রিকশাচালকের সততায় লাখ টাকার ল্যাপটপ ফিরে পেলেন বিশ্ববিদ্যাল…
  • ২১ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক গোলাম আযমের নামে গবেষণা কেন্দ্র উদ্…
  • ২১ আগস্ট ২০২৬
পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬