৬১ প্রতিযোগীকে টপকে চ্যাম্পিয়ন ঢাবির ফারিহা

টিআইবির উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা
১৬ আগস্ট ২০২০, ০৮:২১ AM
ঢাবি ছাত্রী ফারিহা আহমেদ

ঢাবি ছাত্রী ফারিহা আহমেদ

সারাদেশের ৪৫টি অঞ্চল এবং ঢাকার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ইয়েস গ্রুপের ৬১জন প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা আহমেদ। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত জাতীয় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় এই গৌরব অর্জন করেন ফারিহা।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতর্ক প্রতিযোগিতাটি সম্পন্ন করেন। দুই পর্বে আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম পর্বেও গ্রুপ বি থেকে প্রথম স্থান আটজন করে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় ফারিহা। চূড়ান্ত পর্বে বক্তব্যের বিষয় ছিলো ‘বঙ্গবন্ধু ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’।

ফারিহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের দ্বাদশতম ব্যাচের শিক্ষার্থী। উন্নয়ন অধ্যয়ন বিভাগের ইয়েস গ্রুপের সক্রিয় সদস্যও। ফারিহার এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উন্নয়ন অধ্যয়ন বিভাগ ইয়েস গ্রুপের দলনেতা আশিক সূফী ইসলাম।

তিনি বলেন, ‘আরও অনেকের মতো ফারিহাও নিঃসন্দেহে আমাদের গ্রুপের একজন মূল্যবান সদস্য। একাডেমিক পারফর্মেন্স থেকে শুরু করে ভিডিও ডকুমেন্টারি মেকিংসহ অন্যান্য নন-একাডেমিক কার্যক্রমে তাঁর পারদর্শিতা বরাবরই আমাদের সকলকে মুগ্ধ করেছে। দুর্নীতি বিরোধী আমাদের এই আন্দোলনে ফারিহার মতো মেধাকে সাথে পেয়ে আমরা সত্যিই গর্বিত।’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন কবে
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পরিচয় জেনে নিন
  • ২১ আগস্ট ২০২৬
রিকশাচালকের সততায় লাখ টাকার ল্যাপটপ ফিরে পেলেন বিশ্ববিদ্যাল…
  • ২১ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক গোলাম আযমের নামে গবেষণা কেন্দ্র উদ্…
  • ২১ আগস্ট ২০২৬
পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬