জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাবি’র কর্মসূচি

১৪ আগস্ট ২০২০, ০৯:৫১ AM

© ফাইল ফটো

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করতে আগামী শনিবার (১৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৭.৩০টায় উপাচার্যের নেতৃত্বে স্বাস্থবিধি অনুসরণ ও সামাজিক দুরত্ব বজায় রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য বঙ্গবন্ধু স্মতি জাদুঘরের (ধানমন্ডি ৩২ নম্বর) উদ্দেশ্যে যাত্রা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

বিকাল ৪ টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে প্রশাসনিক ভবনস্থ প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও বিশিষ্ট রাজনীতিবিদ শেখ শহিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন। আলোচনা সভার প্রারম্ভে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শিত হবে।

এছাড়া বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়াসহ প্রত্যেক হল ও আবাসিক এলাকার মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল এবং বিশ্ববিদ্যালয় এলাকার অন্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে উঠবেন কবে
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পরিচয় জেনে নিন
  • ২১ আগস্ট ২০২৬
রিকশাচালকের সততায় লাখ টাকার ল্যাপটপ ফিরে পেলেন বিশ্ববিদ্যাল…
  • ২১ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় অধ্যাপক গোলাম আযমের নামে গবেষণা কেন্দ্র উদ্…
  • ২১ আগস্ট ২০২৬
পাহাড়ের রাজনীতি থেকে মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরী
  • ২১ আগস্ট ২০২৬
শপথ বাক্যে যা পাঠ করেছিলেন রাষ্ট্রপতি 
  • ২১ আগস্ট ২০২৬